1. tofayelahmed083@gmail.com : srbnews :
হজে খুতবা পড়া কে এই সালেহ বিন হুমাইদ? - srbnews
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:২১|
শিরোনামঃ
Dr. Tufael Honored with Prestigious “Laboratory Hero Award” নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল Dr. Tufael Honored with Best Laboratory Scientist Award-2025 স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া নির্বাচন পিছিয়ে দিলে সংঘাত অনিবার্য জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান রাজধানীর বংশাল থানার সভাপতি হতে চান কর্মী বান্ধব বিএনপির কর্মী “জাবেদ উদ্দিন” কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক নিবন্ধন পরীক্ষা হরিনাকুণ্ডুর মনির খান দেশসেরা মেধাবীদের তালিকায় ৩য় স্থান দখল ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী

হজে খুতবা পড়া কে এই সালেহ বিন হুমাইদ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫,
  • 1253 Time View

এ বছর হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ বিন হুমাইদ। ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইনে’ এ তথ্য জানানো হয়েছে।

শায়েখ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। ২৫ বছর বয়সে তিনি মক্কার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শেষে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা শুরু করেন। বিশ্ববিদ্যালয়টির ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে-ও দায়িত্ব পালন করেন তিনি।

ড. সালেহ আল হুমাইদ ৩৩ বছর বয়সে ১৯৮৩ সালে মসজিদুল হারামের ইমাম নিযুক্ত হন। সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এখন তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। একই সঙ্গে তিনি সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য ও সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

প্রসঙ্গত, চলতি বছর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার (৫ জুন)। এদিন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জড়ো হন পবিত্র আরাফাত ময়দানে। প্রার্থনা, কোরআন তিলাওয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তারা। সবার কণ্ঠে ধ্বনিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

শুক্রবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক স্থানে ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে পরদিন উদযাপিত হবে ঈদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025